ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২৬,  5:13 PM

news image

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংশোধনের লক্ষ্যে বিভিন্ন বিধির তুলনামূলক চিত্র প্রস্তুতের নির্দেশ দিয়েছেন আইন ও বিধি সংশোধন সংস্কার কমিটির প্রধান ও জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। বুধবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার বলেন, বর্তমানে কোন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিধিতে কী রয়েছে এবং সরকার আইনে কী ধরনের পরিবর্তন এনেছে—সেসব বিষয়ে স্বচ্ছ ধারণা পেতে তুলনামূলক চিত্র প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য একটি সামঞ্জস্যপূর্ণ ও অভিন্ন বিধিমালা প্রণয়নই এই উদ্যোগের মূল লক্ষ্য। আইন ও বিধির মধ্যে যেসব অসংগতি রয়েছে, সেগুলোও সরকারের আনা পরিবর্তনের আলোকে পর্যালোচনা করা হবে। এর আগে মঙ্গলবার আব্দুর রহমানেল মাছউদ জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানো, পোস্টারের মাধ্যমে প্রচার বন্ধ এবং ইভিএম পদ্ধতি বাদ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিধিমালায় সংশোধনী আনার চিন্তা করছে নির্বাচন কমিশন। ইসি সূত্রে জানা গেছে, চলতি বছরের মধ্যেই বেশ কিছু স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে সংশোধিত আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত সময়ের মধ্যে বিধিমালা সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় চার হাজার ১০০ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিশাল এই নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতির অংশ হিসেবেই আইন ও বিধি সংস্কারের কাজ চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম