ঢাকা ১০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় পহেলা বৈশাখ ঘিরে সরকারের নতুন নির্দেশনা সপ্তাহের কোন ৩ দিন অনলাইনে ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী রেলে যুক্ত হচ্ছে ২০০ ব্রডগেজ কোচ, বাড়বে ট্রেনের সংখ্যা : মন্ত্রী দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবিতে সাতক্ষীরা পাউবোতে বেড়িবাঁধ সুরক্ষা দলের স্মারকলিপি জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ব্যারিস্টার শেখ মতিউর রহমান ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু বোর্ড পরীক্ষার দীর্ঘসূত্রতায় শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী এই সরকারের ৪২ দিনে কেউ গুম-ক্রসফায়ারের শিকার হয়নি: আইনমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির ফাঁসি, তিনজনের যাবজ্জীবন

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ সন্ধ্যায়

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৫,  11:27 AM

news image

অধ্যাপক ড. তোফায়েল আহমেদের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হবে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন। শনিবার (১৯ এপ্রিল) রাতে জানানো হয়েছে যে, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন তুলে দেয়া হবে। এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কমিশনের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী আব্দুর রহমান, বিআইআইএসএস-এর গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর, নারী উদ্যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম এবং মানবাধিকার কর্মী ও লেখক ইলিরা দেওয়ান। জানা গেছে, দুই খণ্ডের সংস্কার প্রতিবেদনের প্রথমখণ্ডে একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠনসহ সকল স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য চার শতাধিক মৌলিক সংস্কার প্রস্তাবের পাশাপাশি দ্বিতীয় খণ্ডে স্থানীয় সরকার শক্তিশালীকরণে বেশ কয়েকটি নতুন আইনের খসড়া উপস্থাপন করা হয়েছে।  কমিশন আশা করছে, সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের স্থানীয় সরকারের কাঠামোর সামগ্রিক কাঠামোর গণতান্ত্রিক রূপান্তরসহ এর খোল নলচে পুরোপুরি পাল্টে যাবে। বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ বিশ্বে একটি রোল মডেল হিসেবে আবির্ভূত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম