ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রেণিকক্ষে হঠাৎ জ্ঞান হারিয়ে হাসপাতালে ১৫ শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি স্থগিত রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ: প্রধানমন্ত্রী বাণিজ্যিক পেয়ারায় ভারী ধাতু শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭ দশমিক ৫০ বিলিয়ন ডলার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষার আহ্বান রাষ্ট্রপতির

স্থানীয় নির্বাচনের আগে উপনির্বাচনের তফসিল : ইসি

#

নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০২৬,  3:33 PM

news image

স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রোববার (৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে এ কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কমিশন পোস্টাল ব্যালটসহ সব বিষয়ে প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত স্থানীয় সরকার নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন তার সবকিছু নির্বাচন কমিশন করবে। এ ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। সেখানে যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী রাখা হবে।  এর আগে নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল। ফলে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম