ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

স্ত্রীসহ করোনা আক্রান্ত প্রধান বিচারপতি

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২২,  6:35 PM

news image

সদ্য নিয়োগ পাওয়া নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, ওনারা (প্রধান বিচারপতি এবং তার স্ত্রী) হাসপাতালে ভর্তি আছেন। সুস্থ আছেন।  সুপ্রিমকোর্ট প্রশাসন সূত্রে জানা যায়, প্রথমেই প্রধান বিচারপতির স্ত্রী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর প্রধান বিচারপতিও করোনার পজেটিভ ফল আসে।

পরে বুধবার রাতে প্রধান বিচারপতিও হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতির সহধর্মীনি ডালিয়া ফিরোজ গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। এরপর গতকাল রাতে প্রধান বিচারপতিও হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এখন ভিআইপি ডিলাক্স কেবিন ৬১২ তে আছেন। প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতি মিলে আপিল বেঞ্চ পরিচালনা করছেন। প্রধান বিচারপতি ছাড়াও হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মোরশেদও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।  দেশের ২৩ তম প্রধান বিচারপতি হিসেবে গত ৩০ ডিসেম্বর নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। নতুন বছর থেকে নতুন প্রধান বিচারপতি হিসেবে তিনি দায়িত্ব পালন শুরু করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম