ঢাকা ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, এবারও অনলাইনে বিক্রি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের বিষয়ে ইসি এখন তদন্ত করতে পারে: সুজন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন সাজ্জাত আলী মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরের ফিতরার হার নির্ধারণ খাল খনন কর্মসূচি একটি বিপ্লব: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশ থেকে মুরগি-ডিম নেবে না সৌদি আরব

স্ত্রীর গলাকাটা মরদেহের পাশেই পড়ে ছিলেন আহত স্বামী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৫,  12:25 PM

news image

গাজীপুরের কোনাবাড়ির একটি বাড়িথেকে স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্ত্রীর নাম রহিমা বেগম (৩৫)। তার পাশেই স্বামী ইমরানকে (৪০) আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  শনিবার (১৫ নভেম্বর) সকালে কোনাবাড়ী বাইমাইল, নওয়াব আলী মার্কেট এলাকায় একতা ভিলার পঞ্চম তলা থেকে তাদের উদ্ধার করা হয়।  জানা গেছে, ১৬ বছর বয়সী মেয়ে শারমিন মা-বাবার এমন নৃশংসতা দেখে ফেলে। বিষয়টি জানাজানি হলে পুলিশকে ফোন দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করেছে। জানা গেছে, আহত ইমরান হোসেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি পেশায় একজন কসাই ছিলেন। নিহত রহিমা ইমরানের দ্বিতীয় স্ত্রী।  পুলিশ জানায়, শনিবার ভোর রাতে কোনো এক সময় রহিমাকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্বামী ইমরানের শ্বাসনালী কাটা অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় তাদের মেয়ে শারমীনকে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই), সিআইডিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।  এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন আহমেদ বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধারের ওপর তল্লাশি চালাতে গিয়ে আমরা ইমরান হোসেনকে গলাকাটা অবস্থায় দেখতে পাই। তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর নিহত স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার অধিকতর তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম