ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

স্ত্রীর ওপর অভিমান, শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২২,  10:39 AM

news image

বাগেরহাটের মোল্লাহাটে স্ত্রীর ওপর অভিমান করে তিন বছরের ছেলেকে বালিসচাপা দিয়ে হত্যার পরে আত্মহত্যা করেছেন হায়দার মোল্লা (২৮) নামের এক ব্যক্তি। শুক্রবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বড় গাওলা গ্রামে ঘটে এ ঘটনা। খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ গিয়ে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে। নিহত হায়দার মোল্লা উপজেলার বড়গাওলা গ্রামের সলেমান মোল্লার ছেলে। তিনি গত দুই মাস ধরে ঢাকায় একটি বেসরকারিকোম্পানীতে চাকরি করতেন। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন,

হায়দার মোল্লার সঙ্গে তার স্ত্রী জোবাইরা খাতুনের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। এরই জের ধরে গত ৬ থেকে ৭ মাস আগে জোবাইরা তার বাবার বাড়ি চলে যান। কিন্তু তাদের তিন বছরের ছেলে জিসান তার দাদীর সঙ্গে হায়দারের বাড়িতে থাকতো। তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে হায়দার ঢাকা থেকে বাড়ি আসেন। সন্ধ্যার পরে তিনি তার বসত ঘরে ছেলে জিসানকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। এরপর তিনি নিজেও ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা দীর্ঘক্ষণ ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন। এক পর্যায়ে কারও কোনো সাড়াশব্দ না পেয়ে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে হায়দার ও তার ছেলে জিসানের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে রাত ৯টার দিকে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম