ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীকে হত্যা করে পালালেন স্বামী

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২৩,  8:28 PM

news image

গাজীপুরের শ্রীপুরের চকপাড়ার সলিংমোড় এলাকায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনার পর থেকে নিহতের স্বামী চার বছর মেয়েকে নিয়ে পলাতক রয়েছে। নিহত নাসরিন আক্তার (২০) উপজেলার উপজেলার চকপাড়া সলিংমোড় এলাকার মো. মজনু মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার মজলিশপুর এলাকায় আলিমুল হাজীর ছেলে মো. হৃদয় মিয়ার সাথে নাসরিনের বিয়ে হয়। তাদের সংসারে চার বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ নাসরিনকে শ্বাসরোধে হত্যার পর মেয়েকে নিয়ে স্বামী হৃদয় পালিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় ছয় বছর আগে হৃদয়ের সঙ্গে নাসরিন আক্তারের বিয়ে হয়। গত কয়েক মাস ধরে নাসরিন তার বাবার বাড়ি থাকতেন। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার সকালে হৃদয় তার স্ত্রী নাসরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ ঘরের ভেতর রেখে মেয়েকে নিয়ে হৃদয় পালিয়ে যায়। একপর্যায়ে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শ্রীপুর থানার মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিন্টু মিয়া জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নাসরিনকে শ্বাসরোধে হত্যার পর হৃদয় চার বছর বয়সী মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম