ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামীর বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২৫,  12:36 PM

news image

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে বিক্ষুব্ধ জনতা স্বামীর দুটি বাড়িতে আগুন দিয়েছে। নিহত নারী সুইটি আক্তার নিশি (২০) ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে। অভিযুক্ত স্বামী নুরুল ইসলাম (৩৫) বরমী গ্রামের মো. শাহজাহান মৃধার ছেলে। নিহতের স্বজনরা জানান, দেড় বছর আগে সুইটি আক্তার নিশির সঙ্গে নুরুল ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে চার মাস বয়সি একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পরই সুইটি জানতে পারেন, তার স্বামী মাদকাসক্ত এবং এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। এরপর থেকেই তাকে প্রায়ই নির্যাতনের শিকার হতে হতো। পারিবারিক কলহও লেগেই থাকত। বুধবার রাত ১০টার দিকে বিয়ের ঘটক নাজমুল মোবাইল ফোনে সুইটির মৃত্যুর খবর দেন। পরে পরিবারের সদস্যরা নুরুল ইসলামের বাড়িতে গিয়ে সুইটির মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পুলিশ রাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং নুরুল ইসলামের মা জোবেদাকে আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তের দুটি বাড়িতে আগুন দেয়। এতে আটটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম