ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

স্টোইনিশ ঝড়ে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া

#

স্পোর্টস ডেস্ক

২৫ অক্টোবর, ২০২২,  8:42 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

জিতলে বিশ্বকাপে টিকে থাকবে, আর হেরে গেলে ছিটকে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে। এমন সমীকরণের ম্যাচে মার্কাস স্টোইনিশের ঝোড়ো ফিফটিতে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এই জয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিজেদের প্রথম জয় তুলে নিলো অস্ট্রেলিয়া। সেই সাথে বিশ্বকাপে টিকে রইলো অ্যারন ফিঞ্চের দল। এর আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান করেছিল শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে স্টোইনিশের অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে কম বলে ফিফটির (১৭) রেকর্ডে মাত্র ১৬.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। মঙ্গলবার (২৫ অক্টোবর) পার্থে শ্রীলঙ্কার দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বেশ চাপে ছিল অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার আর অ্যারন ফিঞ্চ ৪ ওভারে তুলতে পারেন মোটে ২৬ রান। এরপর পঞ্চম ওভারে থিকশানার বলে শানাকার হাতে ধরা পড়েন ডেভিড ওয়ার্নার (১০ বলে ১১)। এক ওভার পর মিচেল মার্শও সুযোগ দিয়েছিলেন। ধনঞ্জয়া ডি সিলভার বল তুলে দিয়েছিলেন আকাশে। কিন্তু দৌড়ে গিয়ে মিডউইকেটে ক্যাচটি তালুতে রাখতে পারেননি শানাকা। ৪ রানে জীবন পান মার্শ। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে মাত্র ৩৩ রান তুলতে পারে অস্ট্রেলিয়া, ৭ ওভারে তোলে ৩৮। তবে এরপরই হাত খুলেন মার্শ। হাসারাঙ্গার করা ইনিংসের অষ্টম ওভারে একটি করে চার-ছক্কায় ১৫ রান তুলে নেয় অসিরা। পরের ওভারে ধনঞ্জয়া মার্শকে (১৭ বলে ১৮) ফেরালেও হজম করেন ১৩ রান। তার পরের ওভারে হাসারাঙ্গাকে দুটি ছক্কা আর একটি চার হাঁকান ম্যাক্সওয়েল। ১৯ রান খরচ করেন লঙ্কান লেগি। অস্ট্রেলিয়ার দিকে হেলে পড়ে ম্যাচ। ১০ ওভারে ফিঞ্চের দল তোলে ২ উইকেটে ৮৫ রান। ১২ বলে ২টি করে চার-ছক্কায় ২৩ রানের ছোটখাটো এক ঝড় তুলে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে ম্যাক্সওয়েলকে আউট করে যেন বিপদে পড়ে লঙ্কানরা। মার্কাস স্টয়নিস উইকেটে এসে আরও ভয়ংকর রূপ দেখান। ১৫তম ওভারে দুই ছক্কা আর এক চারে হাসারাঙ্গাকে ১৯ পেটানোর পরের ওভারে আরেক স্পিনার মাহিশ থিকশানার ওপরও চড়াও হন ডানহাতি এই ব্যাটার। থিকশানাকে মারেন তিন ছক্কা। ম্যাচ হাতের মুঠোয় চলে আসে অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত ১৬.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ ৪২ বলে ৩১ ও মার্কাস স্টোইনিশ ১৮ বলে ৫৯ রানের ইনিংস উপহার দেন। এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিসের (৫) উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর ধনঞ্জয়া ডি সিলভা ও পাথুম নিসাঙ্কা দলের রান এগিয়ে নিতে থাকেন। কিন্তু অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দুই ব্যাটার ৫৮ বলে মাত্র ৬৯ রানের জুটি গড়েন। ধনঞ্জয়া ২৩ বলে ৩ বাউন্ডারিতে ২৬ রান করে স্পিনার আগারের বলে সাজঘরে ফেরেন। নিসাঙ্কা ৪০ রান করেন ৪৫ বলের মোকাবিলায়। এই দুই ব্যাটারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় লঙ্কানরা। তবুও শেষদিকে চারিথ আসালাঙ্কার ২৫ বলে ৩৮ ও চামিকা করুনারত্নের ৭ বলে ১৪ রানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান করে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার বোলিংয়ে জস হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাস্টন আগার ও গ্লেন ম্যাক্সওয়েল প্রত্যেকে একটি করে উইকেট পান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম