ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলের পাশ থেকে বিকাশ এজেন্টের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৭ অক্টোবর, ২০২২,  1:08 PM

news image

কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক বিকাশ এজেন্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টার দিকে টেকনাফের সাবরাং উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান (৩৫) সাবরাংয়ের নয়াপাড়া এলাকার বাসিন্দা। নিহতের ভায়রা ওমর ফারুক জানান,

স্থানীয়রা রোববার রাতে তাকে বন্ধুদের সঙ্গে মোবাইলে লুডো খেলতে দেখেছে। পরে রাতে বাড়ি না ফেরায় খোঁজ-খবর নিতে গিয়ে সংবাদ পাই তার মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমা বলেন, সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে রোববার (১৬ অক্টোবর) রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম