ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

স্কুলছাত্রীকে অজ্ঞান করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৫,  10:57 AM

news image

গাজীপুরের শ্রীপুরে ১১ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, মোবাইলে ওই ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে বেশ কয়েকদিন ধরেই ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিলো ওই চার ব্যক্তি। এ ঘটনায় রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় একটি মামলা দায়ের হয়েছে শ্রীপুর থানায়।  ভুক্তভোগীর পরিবার জানায়, প্রায় ১৫ দিন আগে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টি থেকে বাঁচতে একটি দোকানে আশ্রয় নেয় ওই কিশোরী। সেখানে অভিযুক্তরা তাকে কোল্ড ড্রিংকসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করায়। এরপর তাকে অচেতন অবস্থায় পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রায় প্রতিদিনই ওই মেয়েকে ধর্ষণ করে আসছিল তারা। সবশেষ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে আবারও স্কুল থেকে ফেরার পথে ভুক্তভোগীকে সংঘবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে ওই কিশোরীকে জঙ্গলের পাশে ফেলে পালিয়ে যায় তারা। এদিকে খোঁজাখুজির এক পর্যায়ে মেয়েটিকে জঙ্গলের পাশে পড়ে থাকতে দেখে বাড়ি নিলে সবকিছু জানাজানি হয়। পরে রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা শ্রীপুর থানায় চারজনকে আসামি করে থানায় মামলা করেন। অভিযুক্তরা হলেন উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের মো. শফিকুল ইসলাম (৩৫), জসিম উদ্দিন (৩০), মো. বাবুল মিয়া (২৫) ও সাব্বির আহমেদ (২০)। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযানে চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম