ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক

স্কটল্যান্ডের বিশ্বকাপ দলে চমক

#

স্পোর্টস ডেস্ক

০৭ মে, ২০২৪,  4:40 PM

news image

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। একে একে দল ঘোষণা করেছে ভারত-অস্ট্রেলিয়ার মতো দলগুলো। সেই ধারাবাহিকতায় এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে স্কটল্যান্ড। গতকাল সোমবার (৬ মে) এক বিবৃতির মাধ্যমে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে স্কটল্যান্ড। দলে ফিরেছেন অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার মাইকেল জোন্স এবং পেস বোলার ব্র্যাড হুইল। নেতৃত্বে আছেন রিচি বেরিংটন। এ নিয়ে দলটির প্রধান কোচ ডগ ওয়াটসন বলেন, ‘মাইকেল জোন্স এবং ব্র্যাড হুইলকে দলে নেওয়ার প্রধান কারণ তারা গত বিশ্বকাপে খেলেছে। আসন্ন বিশ্বকাপে দলে তাদের অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ। আমি তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’ তবে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার জশ ডেভি। যিনি স্কটল্যান্ডের জার্সিতে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। ২০১৬, ২০২১ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন এই পেসার। তবে স্কটিশদের জার্সিতে চতুর্থ বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। ২০২১ সালের বিশ্বকাপে ১৩.৬৬ গড়ে ৯ উইকেট নেওয়া ডেভিকে ছাড়া আগামী জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামবে স্কটল্যান্ড।

স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: 

রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথু ক্রস, ব্র্যাড কুরি, ক্রিস গ্রিভস, ওলি হেয়ার্স, জ্যাক জার্ভিস, মাইকেল জোন্স, ব্র্যান্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি, সাফিয়ান শরিফ, ক্রিস সোল, চার্লি টিয়ার, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম