ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

#

স্পোর্টস ডেস্ক

১৭ অক্টোবর, ২০২২,  4:30 PM

news image

অস্ট্রেলিয়ার হোবার্টে আজ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করছে ওয়েস্ট ইন্ডিজের। নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়ক নিকোলাস পুরান। টি-টোয়েন্টি বিশ্বকাপের গত সাত আসরের মধ্যে রেকর্ড দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২০১২ সালে কলম্বোয় স্বাগতিক শ্রীলংকাকে হারিয়ে ড্যারেন স্যামির নেতৃত্বে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পায় উইন্ডিজ। এরপর ২০১৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতে নেয় ড্যারেন স্যামির দল।

গত বছর নির্ধারিত সময়ের আগে র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণে অস্ট্রেলিয়ায় রবিবার শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের বাছাইপর্বের বাধা ডিঙ্গাতে হচ্ছে ক্যারিবীয়দের। স্কটল্যান্ড ছাড়াও এই গ্রুপে ওয়েস্ট ইন্ডিজের বাকি দুই প্রতিপক্ষ হচ্ছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়ক নিকোলাস পুরান বলেন, অবশ্যই বিশ্বকাপ জেতা হবে বড় অর্জন। এই গ্রুপের জন্য তো অবশ্যই। এটা একটা নতুন গ্রুপ। একঝাঁক তরুণ খেলোয়াড় এই দলে। বিশ্বকাপ জয় হবে সবচেয়ে বড় অর্জন। এর আগে কখনো ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে মুখোমুখি হয়নি স্কটল্যান্ড ও উইন্ডিজ। প্রথমবারের মতো লড়াইয়ে নামছে তারা একে অপরের বিরুদ্ধে। ওয়ানডেতে দুই দল তিনবার মুখোমুখি হয়েছে। প্রতিবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষবার দুই দল খেলেছে ২০১৮ সালে। অতীত পরিসংখ্যান আর শক্তিমত্তা সবদিক থেকে এগিয়ে মাঠে নামবে ২০১২ ও ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম