ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

সৌদি পৌঁছেছেন ৮৮৭৯২ হজযাত্রী, মৃত্যু ২১

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুন, ২০২৩,  10:48 AM

news image

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৮৮ হাজার ৭৯২ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে।শনিবার (১৭ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে। সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৮ হাজার ৯৯৪ জন। এদিকে, হজে গিয়ে সর্বশেষ আব্দুল গফুর (৬১) নামে একজনের মৃত্যু হয়েছে। তার পাসপোর্ট নম্বর EE0629602। এ নিয়ে ২১ জনের মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী তিনজন। চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার। এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট। উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম