ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৬৬৩ হজযাত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২৩,  10:49 AM

news image

চলতি বছর হজ পালনের জন্য এখন পর্যন্ত ৪০ হাজার ৬৬৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৩৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। বৃহস্পতিবার (১ জুন) দিবাগত রাত ৩টায় হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক। সরকারের সবশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, ৩১ মে রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মো. আসলাম উদ্দিন, প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতাসহ অন্যরা উপস্থিত ছিলেন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে। শেষ হজ ফ্লাইট আগামী ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আগামী ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট। এ বছর হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম