ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

সৌদি পৌঁছেছেন এক লাখ ৭,১০২ জন হজযাত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২৩,  5:48 PM

news image

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন এক লাখ ৭,১০২ জন হজযাত্রী। হজে গিয়ে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জন পুরুষ, ৩ জন নারী। মঙ্গলবার (২০ জুন) মধ্যরাতে হজ পোর্টাল এ তথ্য জানায়। সরকারি ব্যবস্থাপনায় হজে গেছেন ৯,৭৯৮ হজযাত্রী ও বেসরকারিভাবে গেছেন ৯৭ হাজার ৩০৪ জন। হজ বুলেটিনে জানানো হয়েছে, সরকারি ব্যবস্থাপনার (বিজি -৩৩১৩) ফ্লাইটের হজযাত্রীরা আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে স্থানীয় সময় সন্ধ্যায় জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। গতকাল সন্ধ্যায় হজ প্রশাসনিক দল বাংলাদেশি হজযাত্রীদের তাবুসমূহ সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য মিনা পরিদর্শন করেন। আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম