ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২৫,  5:09 PM

news image

সৌদি আরবে আবাসিক, কর্মক্ষেত্র ও সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গ করায় ২০ হাজার ৮৮২ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৬ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনের বরাত দিয়ে আরব নিউজ জানায়, গত এক সপ্তাহে এই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার ৯৭৫ জন, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টাকালে ৪ হাজার ১৮৫ এবং শ্রম সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৭২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধভাবে প্রবেশকারী কোনো ব্যক্তিকে যদি কেউ পরিবহন সুবিধা ও আশ্রয় দেয় তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হবে। এ ছাড়া যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে মক্কা ও রিয়াদের নাগরিকদের ৯১১ নম্বর এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম