ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

সৌদির সঙ্গে চুক্তি সই, পূর্ণ কোটাই পেল বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২৩,  8:44 PM

news image

এ বছর হজের জন্য সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করেছে বাংলাদেশ। সোমবার (৯ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় এই চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। গত বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালন করতে পেরেছিলেন। ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খাঁনের নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের এই চুক্তি সই অনুষ্ঠানে অংশ নেন। এতে অন্য সদস্যরা ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম এবং হাব’র সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম। প্রসঙ্গত, গত বছর ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ হজ করার সুযোগ পায়। দেশটি থেকে ১ লাখ ৫১ জন হজে যাওয়ার অনুমতি পেয়েছিল। আর সবচেয়ে কম সংখ্যক মানুষ সুযোগ পায় আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে। দেশটি থেকে হজে যাওয়ার অনুমতি পেয়েছিল মাত্র ২৩ জন। তালিকায় যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে ছিল পাকিস্তান, ভারত ও বাংলাদেশ। পাকিস্তান থেকে ৮১ হাজার ১৩২ জন, ভারত থেকে ৭৯ হাজার ২৩৭ জন এবং বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ করার সুযোগ পেয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম