ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সৌদিতে ওমরাহ করে দেশে ফিরলেন সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২৩,  9:17 PM

news image

এবার বিপিএলে ৩ ফেব্রুয়ারি সবশেষ খুলনা টাইগার্সের বিপক্ষে খেলেছে ফরচুন বরিশাল। সেদিন ওই ম্যাচ শেষ করে মধ্যরাতেই সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ৭ ফেব্রুয়ারির আগে কোনো ম্যাচ না থাকায় ওমরাহ পালনের উদ্দেশ্যে এমনই সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব। বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি এবং টেস্ট অধিনায়কের আজ (৬ ফেরুয়ারি) রাতে দেশে ফেরার কথা ছিল। তবে টাইগার 'পোষ্টারবয়' সাকিব ওমরাহ পালন শেষে আগেভাগেই দেশে ফিরেছেন। সোমবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। চলমান বিপিএলের নবম আসরে রাউন্ড রবিন পদ্ধতির গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে। যেখানে ১০ ম্যাচে ৭ জয় ও ৩ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বর স্থানে রয়েছে ফরচুন বরিশাল। তাতে প্লে-অফ নিশ্চিত করলেও টেবিলের সেরা দুই দল হওয়ার দৌড়ে বাকি দুই দল থাকায় কিছুটা অস্বস্তিতে রয়েছে তারা। আগামীকাল (৭ ফেব্রুয়ারি) সাড়ে ৬টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে বরিশাল। এই ম্যাচে জিতিলেই কোয়ালিফায়ার রাউন্ডে জায়গা করে নেবে সাকিবের দল। এবারের বিপিএলে দারুণ ফর্মে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব। বিপিএলে চারবার টুর্নামেন্ট সেরার খেতাব জেতা তারকা এই অলরাউন্ডার এবারও আছেন সেরার দৌড়ে। যেখানে ব্যাট হাতে ৩৪৭ রান ও ৬টি উইকেট নিয়ে মুকুট জয়ের কাছাকাছি আছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম