ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ভারত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি মিলছে

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৩,  9:33 PM

news image

অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় সোমবার (৫ জুন) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। রোববার (৪ জুন) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কৃষি মন্ত্রণালয়। এর আগে সম্প্রতি পেঁয়াজের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমদানির অনুমতি (আইপি) প্রদানের ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। গত ১৪ মে পেঁয়াজের মূল্যবৃদ্ধি বিষয়ে করণীয় নির্ধারণ করতে সভা করে কৃষি মন্ত্রণালয়। ওই সভায় কৃষিসচিব ওয়াহিদা আক্তার জানান, উৎপাদন ও মজুদ বিবেচনায় দেশে এই মুহূর্তে পেঁয়াজের দাম বাড়ার কোনো কারণ নেই। অথচ বাজারে দাম কিছুটা বেশি। কৃষি মন্ত্রণালয় বাজার পর্যবেক্ষণ করছে। দাম বাড়তে থাকলে শিগগিরই পেঁয়াজ আমদানির বিষয়টি বিবেচনা করা হবে। কৃষকের কথা চিন্তা করে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছিল বাংলাদেশ সরকার। এরপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দেশি পেঁয়াজের দাম। সর্বশেষ ৯০ টাকা কেজি হিসেবে বাজারে বিক্রি হয়েছে দেশি পেঁয়াজ। যার ফলে সাধারণ ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ৮০ দিন পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, দেশের কৃষকের কথা চিন্তা করে সরকার পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট বন্ধ করে দিয়েছিল। অবশেষে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। সামনে কোরবানির ঈদ, এই ঈদে পেঁয়াজের চাহিদা বেশি থাকে। আমরা চেষ্টা করব ঈদে যেন দেশের বাজারে পেঁয়াজের দাম বেশি না হয়। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে ২০ থেকে ৩০ টাকার মধ্যেই প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ কিনতে পারবেন সাধারণ ভোক্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম