ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক

সোনা নিয়ে অশনিসংকেত, জানা গেল কারণ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  7:52 PM

news image

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে সোনা। বিশ্ববাজারে এখন আউন্সপ্রতি ৩ হাজার ৬০০ ডলার ছাড়ানোর পথে মূল্যবান এ ধাতুটি। মূলত, মার্কিন ডলার দুর্বল হয়ে পড়ার পাশাপাশি চলতি মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক—ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর আশঙ্কায় নতুন করে সোনা কেনার দিকে ঝুঁকে পড়েছেন বিনিয়োগকারীরা। আর এর ফলেই গত কয়েক সপ্তাহ ধরে এমন উর্ধ্বগতি দেখা যাচ্ছে সোনার দামে। খবর এফএক্স স্ট্রিটের।  সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববাজারে ৩ হাজার ৫৯০ মার্কিন ডলারে উঠেছে প্রতি আউন্স সোনার দাম। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ৩০ হাজার (১ ডলার সমান ১২০ টাকা ধরে)। এ হিসাবে বিশ্ববাজারে প্রতি ভরি সোনার দাম পৌঁছেছে ১ লাখ ৭৬ হাজার ৯৫৪ টাকায়। হিসাব করে দেখা যাচ্ছে, চলতি বছর এখন পর্যন্ত ৩৫ শতাংশের বেশি বেড়েছে সোনার দাম; যা ইতিহাসের সর্বোচ্চ। বাজার বিশ্লেষকরা বলছেন, দুর্বল অর্থনৈতিক পরিপ্রেক্ষিত ও যুক্তরাষ্ট্রের সুদহার কমানোর সম্ভাবনা সোনাসহ মূল্যবান ধাতুর বাজার চাঙা করে তুলছে। তাদের ভাষায়, আরেকটি কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ, তথা ফেডের স্বাধীনতায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ডলারভিত্তিক সম্পদে আস্থার সংকট তৈরি হয়েছে। সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ব্যবসায়ীরা এখন ধরে নিচ্ছেন, আগামী ১৭ সেপ্টেম্বর ফেডের এক-চতুর্থাংশ পয়েন্ট সুদহার কমানোর সম্ভাবনা ৯০ শতাংশ। অর্থনীতিবিদেরা বলছেন, সোনায় বিনিয়োগ করে সুদ পাওয়া যায় না ঠিক, কিন্তু ফেডের সুদের হার কম থাকলে সোনার মতো সুদবিহীন সম্পদ বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে; অর্থাৎ ফেডের সুদহার কমলে সোনার দাম আরও বাড়তে পারে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম