ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সোনার দাম আরও কমলো

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২৩,  3:02 AM

news image

চার দিনের মাথায় দেশের বাজারে আরও কিছুটা কমানো হয়েছে স্বর্ণের দাম। ভালো মানের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ৯৭ হাজার ৪৪ টাকা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। এর আগে, গত ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারটের স্বর্ণের ভরিতে এক হাজার ৭৪৯ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস, যা পরদিন রোববার থেকে কার্যকর হয়। তখন থেকে এই মানের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল ৯৮ হাজার ২১১ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে নতুন করে দাম কমানোর এই ঘোষণা দেয় বাজুস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম