ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

সোনার দামে নতুন রেকর্ড

#

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২২,  4:46 PM

news image

দেশে সোনার দাম আবার বেড়েছে। এবার সোনার দামে নতুন রেকর্ড গড়েছে। দেশে প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৪৬৪ টাকায়। শনিবার (২১ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বাড়ায় সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । রবিবার (২২ মে) থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৭ হাজার ৫৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫৬ হাজার ২২০ টাকা। বর্তমান দাম অনুযায়ী, শনিবার (২১ মে) ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৭৮ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৪ হাজার ৭০৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৩ হাজার ৩৬৩ টাকায় বেচাকেনা হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম