ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

সোনারগাঁয়ে সড়কে আগুন জ্বালিয়ে যুবদলের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২৩,  10:45 AM

news image

সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে বিএনপির ডাকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে এশিয়ান হাইওয়ে সড়কে আগুন জ্বালিয়ে যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে অবরোধের সমর্থনে বুধবার সকালে উপজেলার শিংলাবো এলাকায় এ বিক্ষোভ মিছিল করে। এসময় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব বলেন,  শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দিতে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মানুষের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে টানা তিনদিনের কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা মাঠে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম