ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সোনারগাঁয়ে বিএনপি কর্মীর বিরুদ্ধে ভিক্ষুককে ধষর্ণ চেষ্টার অভিযোগ

#

৩০ নভেম্বর, ২০২৫,  9:45 PM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আজিমউদ্দিন নামের এক বিএনপি কর্মীর বিরুদ্ধে মধ্য বয়সী এক ভিক্ষুককে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনা গত শনিবার রাতে ভুক্তভোগী ওই ভিক্ষুক বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে গত মঙ্গলবার ভোরে তার ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। গত চারদিন বিচারের আশ্বাস দিয়ে সোনারগাঁ থানা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা ধাপা চাপা দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় ওই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আজিমউদ্দিন মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়। ভূক্তভোগী ওই ভিক্ষুক অভিযোগে উল্লেখ করেন, তিনি একজন শ্রবন ও বুদ্ধিপ্রতিবন্ধি। তার স্বামী জালাল উদ্দিন ৬ মাস আগে মারা যান। তিনি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করিয়া জীবিকা নির্বাহ করেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে বাইশটেকি গ্রামের মৃত আছমত আলীর ছেলে আজিমউদ্দিন তার টিনের দোচালা ঘরে ঢুকে তার সাথে অকারনে বিভিন্ন কথা বার্তা বলতে থাকে। একপর্যায়ে আজিম উদ্দিন তাকে জোরপূর্বক স্পর্শকতার স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে বিষয়টি গ্রামের গণ্যমান্যদের জানালে গত চারদিন বিচারের আশ্বাস দিয়ে সোনারগাঁ থানা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা ধাপা চাপা দেওয়ার চেষ্টা করে। এঘটনার বিচার না পেয়ে গত শনিবার রাতে ভুক্তভোগী ওই ভিক্ষুক বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।  সোনারগাঁ থানা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা জানান, অভিযুক্ত আজিমউদ্দিন তার দলের কর্মী। আমাদের এলাকার লোক। আমার সঙ্গে চলা ফেরা। তবে তার বিষয়টি ধাপা চাপা দেওয়ার কিছু নাই। পুলিশ এসেছিল। ওই নারীকে পুলিশ থানায় নিয়ে গেছেন। অভিযুক্ত আজিমউদ্দিনের সঙ্গে যোগাযোগের জন্য ফোন দেওয়া হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ক্ষুদে বার্তা দিয়ে সাড়া পাওয়া যায়নি।  সোনারগাঁ থানার পরিদর্শক ( তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছেন। এ বিষয়ে মামলা গ্রহন করা হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম