ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

#

২৩ জুন, ২০২৩,  8:14 PM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকাল ৩ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী হায়দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান  আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি  রফিকুল ইসলাম নান্নু, সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের  সাবেক  সহ-সভাপতি হাজী শাহ্ মোঃ সোহাগ রনি, বীর মুক্তিযোদ্ধা মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মামুন আহামেদ রাশেদ, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ  দেলোয়ার হোসেন, কাঁচপুর ইউনিয়ন  আওয়ামী  যুবলীগের সভাপতি  মাহাবুব পারভেজ,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী  মোঃ আসিফ আহমেদ আনিস,উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ জসিম, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক  নাজমুল ইসলাম  সজিব, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্র লীগের  সভাপতি সফিকুল  ইসলাম  সাগর, প্রমুখ। সময় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম