ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সোনারগাঁয়ে প্রানীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করলেন এমপি খোকা

#

নিজস্ব প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  2:54 AM

news image

সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ প্রকল্পের সহযোগিতায় উপজেলার আমিনপুর মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ-৩ আসেনর সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ বাসনা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভুঁইয়া,সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,ওসি অপারেশন মাহফুজ। যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব তালুকদারের পরিচানায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইউসুফ হাবীব। প্রদর্শনীতে অর্ধশতাধিক স্টলে উপজেলার খামারিরা, এনজিও সংস্থা ও ভেটেনারি ফার্মেসি গুলো অংশ নেয়। বিভিন্ন জাতের ছাগল, ভেঁড়া, গাভি, ষাঁড়,হাঁস-মুরগী,কবুতর প্রদর্শনীতে শোভা পায়। পরে সমাপনী অনুষ্ঠানে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিতি ছিলেন,সোনারগাঁও উপজেলার প্যানেল মেয়র জাহেদা আক্তার মনি,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল,সোনারগাঁ ডেইরি এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম