ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

#

০১ সেপ্টেম্বর, ২০২৫,  10:39 AM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে খালের পানিতে ডুবে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো চেঙ্গাকান্দি গ্রামের শাহ আলীর সাড়ে চার বছর বয়সী মেয়ে নুসাইবা আক্তার ও সালাউদ্দিন মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে ইয়ামিন মিয়া। নিখোঁজের প্রায় দুই ঘন্টা পর বাড়ির পাশ্ববর্তী খালের পানি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের শাহ আলীর সাড়ে চার বছর বয়সী মেয়ে নুসাইবা আক্তার ও সালাউদ্দিন মিয়ার চার বছর বয়সী ছেলে ইয়ামিন মিয়া বাড়ি উঠানে দুপুরে খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে ঘাটের পানিতে চলে যায়।  পরে আড়াইটার দিকে জাহানারা নামের এক নারী ঘাটে পানি আনতে গেলে সেখানে ইয়ামিনের লাশ ভেসে থাকতে দেখে। এক পর্যায়ে চিৎকার দিলে আশপাশের লোকজন গিয়ে সেখান থেকে ইয়ামিন ও নুসাইবার লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে, শিশু দুটি খালের মধ্যে বাধা নৌকার উঠার চেষ্টাকালে পানিতে ডুবে যায়।  চেঙ্গাকান্দি গ্রামের নুরজাহান বেগম জানান, বাড়ির ঘাটে পানি আনতে গিয়ে তিনি ইয়ামিনের লাশ ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পানিতে ডুবিয়ে দু’জনের লাশ উদ্ধার করে। ঘটনাটি সকলের মনে আঘাত করেছে। এমন ঘটনা যেন কোন পরিবারের না ঘটে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি হৃদয় বিদারক। নিহতদের পারিবারের কোন অভিযোগ না থাকায় তাদের দাফন কাজ শেষ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম