ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ

#

২৯ আগস্ট, ২০২৫,  10:20 PM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট করা হয়েছে।  শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার  বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের বাজার এলাকায় সর্বসাধারণের মাঝে বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।  গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।  এছাড়া গণসংযোগে আরও উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সাবেক কর্মকতা নিবাস চন্দ্র বর্মণ, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁ তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি হাজী রুহুল আমিন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, স্বেচ্ছাসেবকদলের নেতা মোহাম্মদ রাব্বি মোল্লা, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল  ইসলাম, বৈদ্যারবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব, মোহাম্মদ হারুন, মোহাম্মদ উজ্জল হোসেন প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম