ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে অটোরিকশা চালক হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

#

২০ মে, ২০২৬,  7:18 PM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুমিন মিয়া নামের এক  অটোরিকশা চালক হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী ও স্বজনরা। বুধবার (২০ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় সড়ক অবরোধ করে। ফলে চট্টগ্রাম লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মহাসড়ক অবরোধের কারণে ওই রুটের যাত্রীরা চরম দূর্ভোগে পড়েছেন৷ নিহত মুমিন মিয়া সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন মিয়া পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ মে দড়িকান্দি স্ট্যান্ডে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে মো. মোমিন (৪৫) নামে এক চালককে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, শাহীন (৪০) নামে আরেক চালক তাকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় মোমিনকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬ টায় তার মৃত্যু হয়।


এদিকে মুমিন মিয়াকে আহত করার ঘটনায় গত সোমবার রাতে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন নিহতের বড় ভাই মোবারক হোসেন। ওই মামলায় শাহিন মিয়াকে আসামি করা হয়। মোমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও চালকের সহকর্মীরা মহাসড়কে অবস্থান নেন। তারা হত্যাকাণ্ডের বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এতে জাঙ্গাল এলাকা থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। নিহতের স্ত্রী রিনা বেগম জানান, তার স্বামী সহজ ও সরল প্রকৃতির মানুষ। তার কাছ থেকে দ্বিতীয় দফায় ১০ টাকা না পেয়ে মারধর করে। এতে মাথায় আঘাত পেয়ে স্ট্রোক করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ হত্যাকান্ড জড়িতকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি আরো জানান, তার দুই ছেলেকে নিয়ে নিয়ে কিভাবে সংসারের বোঝা বইবেন চিন্তায় রয়েছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, চাঁদার দাবিতে মারধর করার ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। এটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম