ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

সোনারগাঁওয়ে বৈদ্যুতিক তার বোঝাই কনটেইনারে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২২,  10:08 PM

news image

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা সিলেট মহাসড়কের সোনারগাঁওয়ের এশিয়ান হাইওয়েতে বৈদ্যুতিক তার বোঝাই কনটেইনারে আগুন লেগে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।বুধবার (১১ মে) বিকেল ৪ ঘটিকায় সোনারগাঁ উপজেলার ললাটি অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় মহাসড়কের বৈদ্যুতিক তার বোঝাই কুষ্টিয়া-ট ১১-০৬৭০ নামে কনটেইনারে আগুন লাগলে মুহুর্তের মধ্যে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পরে। মহাসড়কে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সোনারগাঁ শাখার দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে।  ফায়ার সার্ভিসের পরিদর্শক হাসিব আকন্দ দিপু জানান, বৈদ্যুতিক তার ও প্যাকেজিং প্রোডাক্ট বুঝাই কনটেইনারে আগুন লাগার পর রাস্তার পাশে গ্যাস লাইনের লিকেজ থাকায় সেখানেও আগুন ছড়িয়ে পরে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি আরো বলেন, আগুন লাগার পর গাড়ির ড্রাইভার পালিয়ে যাওয়ায় গাড়ির মালিক পক্ষের সাথে কথা বলা যায়নি। তবে আনুমানিক ১২-১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম