ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

সোনারগাঁওয়ে প্রাইভেটকার থেকে প্রায় অর্ধলক্ষ ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৪

#

০১ জুন, ২০২৩,  10:10 PM

news image

সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পুলিশ চেক পোস্টে অভিযান চালিয়ে ৪৭ হাজার ৪ শত ইয়াবাসহ সাঈদ ইসতিয়াাক (৩৮), দৌলত আজিম সুমন (৪১), মিম আক্তার (১৯) ও প্রাইভেটকার চালক মজিবুল (৩২) নামে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মেঘনাঘাট টোলপ্লাজার সামনে পুলিশ চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় সাদা রংয়ের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার সদর থানার করীম সিকদার পাড়া গ্রামের মোস্তাক আহমেদের ছেলে সাঈদ ইসতিয়াক, চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানার হাটহাজারী গ্রামের কামরুলের ছেলে দৌলত আজিম সুমন, সিরাজগঞ্জ জেলার গাজীপুর থানার সিরাজগঞ্জ গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে মিম আক্তার, লাকসাম থানার কুমারডুগা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মজিবুল। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুল আলম জানান, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেনের দেয়া তথ্যে আমরা অভিযান পরিচালনা করে ৪৭ হাজার ৪ শত ইয়াবাসহ নারী-পুরুষ সহ চার জনকে গ্রেপ্তার করেছি। তাদের মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম