ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

সোনারগাঁওয়ে নৌকার ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

#

০৭ জুন, ২০২২,  11:15 PM

news image

সোনারগাঁও প্রতিনিধি : আসন্ন ইউপি নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ মো. সোহাগ রনির নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ জুন) ভোর সকালে মোগরাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালিগঞ্জ এলাকায় স্থানীয় লোকজন ক্যাম্পের আগুন দেয়ার বিষয়টি জানালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গভীর রাতে কে বা কারা ক্যাম্পে থাকা নৌকা ও নৌকার ব্যানার, ফেস্টুনসহ পুরো ক্যাম্প আগুন লাগিয়ে পুরে ফেলেছে। ক্যাম্পে আশে পাশে কোন বসতি না থাকায় আগুন লাগার বিষয়টি স্থানীয় কেউ রাতে টের পাননি বলে জানান স্থানীয়রা। এদিকে ৮ম ধাপে ইউপি নির্বাচনে নৌকা প্রার্থী মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নৌকার নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করা সোহাগ রনি বলেন, গতকাল মোগরাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আমার এই নির্বাচন ক্যাম্পের পাশের মাঠে আনারস মার্কার প্রার্থী আরিফ মাসুদ বাবুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ঐ সময় আমার নির্বাচনী প্রচারণা কাজে ক্যাম্পে অবস্থান করা লোকদের কে আনারস মার্কার সমর্থকেরা ক্যাম্প গুড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরবর্তীতে আমি তারাই রাতের আধারে নৌকার জনপ্রিয়তা ও বিপুল জনসমর্থন দেখে প্রতিহিংসার বশবর্তী হয়ে নৌকায় আগুন দিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে। সোনারগাঁ থানা পুলিশ ও নির্বাচন কমিশনকে বিষয়টি অবহিত করা হয়েছে। খুব শীঘ্রই তদন্ত পূর্বক দুর্বৃত্তদের কে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে। স্থানীয় এলাকাবাসী জানান, যেখানে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছে আর তারা শেখ হাসিনার নৌকাকে পুড়ে ফেলছে। এরা স্বাধীনতা বিপক্ষের শক্তি। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তাদের আইনের আওতায় আনা হোক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম