ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

সোনারগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

#

২৮ জুলাই, ২০২২,  1:17 PM

news image

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নিখোঁজের তিনদিনপর হুমায়রা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় সোনিয়া কোম্পানির কাঠ বাগান থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত হুমায়ারা উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে। সে স্থানীয় মৃধাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো। নিহত শিশুর পিতা দুলাল মিয়া জানান, গত সোমবার আমার বড় ছেলে সজিবের স্ত্রী বৈশাখীর সাথে আমার মেয়ে হুমায়ারা বের হওয়ার পর আর বাসায় ফিরে আসেনি।তারপর থেকেই সে নিখোঁজ ছিল।আমার আত্নীয় স্বজনদের বাড়ীতে এবং আসেপাশে সন্ধান করেও তাকে খুঁজে পাইনি।পরবর্তীতে তানায় একটি নিখোঁজ ডায়েরী করেছি। আজ সকালে পাশ্ববর্তী নয়াগাঁও গ্রামের পরিত্যাক্ত কাঠবাগানে স্থানীয় এক ব্যাক্তি গরুর জন্য ঘাস কাটতে গিয়ে লাশটি দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।এসময় সন্দেহভাজন হিসেবে নিহতের ভাই সজিব,ভাবি বৈশাখী ও সজিবের শ্বাশুরী সেতারা বেগমকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে শিশুটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম