ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সোনাইমুড়ীতে প্রেমে পড়ে ঘর ছেড়ে না পালানোর শপথ শিক্ষার্থীদের

#

নিজস্ব প্রতিনিধি

২৫ মে, ২০২২,  7:06 PM

news image

ছবি : সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অপ্রাপ্ত বয়সে প্রেমের ফাঁদে পড়ে ঘর ছেড়ে পালানো প্রতিরোধকল্পে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করালেন থানার ওসি হারুন অর রশিদ। মঙ্গলবার দুপুরে সোনাইমুড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের এ শপথবাক্য পাঠ করানো হয়। ওসি হারুন অর রশিদের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা শপথ করে বলেছে— আমরা আজ থেকে শপথ করছি যে, আমাদের ওপর অর্পিত দায়িত্ব নিয়মিত পড়াশোনা চালাব এবং মা-বাবা ও শিক্ষকদের আদেশ মেনে চলব। অযথা মোবাইল ব্যবহার করব না।

নিজেকে যোগ্য স্থানে প্রতিষ্ঠিত করার জন্য নিয়মিত পড়াশোনা অব্যাহত রাখব। কোনো প্রকার অবৈধ সম্পর্কে জড়াব না। সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অপ্রাপ্ত বয়সে প্রেমের ফাঁদে পড়ে পিতামাতার বিনা অনুমতিতে ঘর ছেড়ে পালানোর প্রতিরোধকল্পে সচেতন করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। তাই এ শপথ আয়োজন করা হয়েছে।  এ সময় সোনাইমুড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ সোনাইমুড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বর্তমান সময়ে সোনাইমুড়ীসহ জেলার বিভিন্ন জায়গায় অনেক মেয়ে প্রেমের টানে ঘর ছেড়ে পালিয়ে গেছে বলে তাদের পরিবারের সদস্যরা থানায় এসে অভিযোগ করেন। সে জন্যই পালিয়ে যাওয়া রোধেকল্পে এ ধরনের উদ্যোগ নেন ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম