ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার কালিয়াকৈরে সেই কারখানায় পানি পান করে আবারও হাসপাতালে শ্রমিকরা দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে দেশের বাজারে সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমলো নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার পদের লোভ দেখিয়ে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা এনসিপি নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন গতি, সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত পঞ্চগড়ে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়া সেই চার আসামি গ্রেফতার স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

সৈয়দপুরে বিজ্ঞান মেলা 'উদ্ভাবনের আনন্দ” অনুষ্ঠিত

#

১৯ নভেম্বর, ২০২২,  3:41 PM

news image

সৈয়দপুর(নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের (আইএচএফ) উদ্যোগে দিনব্যাপি বিজ্ঞান মেলা ‘উদ্ভাবনের আনন্দ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) শহরের আল ফারুক একাডেমি স্কুলে এটি অনুষ্ঠিত হয়। মূলত: বিশ্ব শিশুদিবস উপলক্ষ্যে সংস্থাটি এই বিজ্ঞান মেলার আয়োজন করে। এতে শহরের ইন্টারন্যাশনাল স্কুল, লায়ন্স স্কুল এন্ড কলেজ, আল ফারুক একাডেমি, ওব্যাট স্কুল, কাইটস একাডেমি, সাবর্ডিনেট প্রাইমারী স্কুল, আইএইচএফ স্কুলসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। মেলাটি উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন আল-ফারুক একাডেমীর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, আইএচএফ প্রতিষ্ঠাতা আদনান হোসেনসহ আইএইচএফ এর অন্যান্য শিক্ষক কর্মকর্তাবৃন্দ। মেলা শুরুর পর স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। এবং সমাজ রাষ্ট্র উন্নয়নে উপযোগী প্রজেক্ট উপস্থাপনের জন্য সেরা ৩ শিক্ষা প্রতিষ্ঠানকে ১ম, ২য় ও ৩য় পুরস্করসহ অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা দেওয়া হয়। আইএইচএফ প্রতিষ্ঠাতা আদনান জানান, প্রতি বছর আমরা এরুপ মেলার দেশের বিভিন্ন জেলায় আয়োজন করে আসছি। আমাদের অলাভজনক প্রতিষ্ঠান ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন দেশের ১৬ টি জেলায় কাজ করছে। এরুপ বিজ্ঞানমেলা আমরা সব জেলায় করতে চাই। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম