ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সৈয়দপুরে আগুনে পুড়ল ২১ বসতঘর

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মে, ২০২৫,  5:05 PM

news image

নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলি হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় লোকজন জানান, রাত সাড়ে ৭টার দিকে ওই এলাকার পাতাসী বেগমের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশেপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে আসবাবপত্র, নগদ টাকা, ধান-চাল, গরু-ছাগলসহ প্রায় ৭০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।  উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা। এই আগুনে ২১টি বসতঘর পুড়ে গেছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে তদন্ত করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম