ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

সেল্টা ভিগোকে গুঁড়িয়ে দিল রিয়াল

#

স্পোর্টস ডেস্ক

১১ মার্চ, ২০২৪,  4:55 PM

news image

লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোকে ৪-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে দলকে এগিয়ে নেন ভিনিসিয়ুস জুনিয়র। বিরতির পর নয় মিনিটের মধ্যে দুইটি আত্মঘাতী গোল করেন ভিসেন্ত গুয়েতা ও কার্লোস ডমিঙ্গেস। সেল্টার জালে শেষ বলটি পাঠান আর্দা গুলের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক থাকা রিয়াল এগিয়ে যেতে সময় নেয়নি খুব বেশি। ২১তম মিনিটে দলকে এগিয়ে নেন ভিনিসিয়ুস। জটলার মধ্যে আন্টোনিও রুডিগারের হেড ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি সেল্টা গোলরক্ষক। সুযোগ পেয়ে ছয় গজ দূরের শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গোল করেও থামেনি লস ব্লাঙ্কোসরা। একের পর এক আক্রমণ করলেও অবশ্য প্রথমার্ধে আর গোল হয়নি।  

বিরতির পর একই ধারায় খেলতে থাকে রিয়াল। যদিও গোল পেতে অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। ৭৯তম মিনিটে কর্ণার থেকে উড়ে আসা বল রুডিগার হেডে ক্রসবারে লাগে। সেখান থেকে বল গড়াতে গড়াতে সেল্টা গোলরক্ষকের পিঠে লেগে জালে জড়ায়। ৮৮তম মিনিটে আরও একটি গোল উপহার পায় রিয়াল। ভিনিসিয়ুসের বাঁকানো শট নিয়ন্ত্রণে নিতে পারেননি ডমিঙ্গেস। তার পেয়ে লেগে বল চলে যায় জালে।  

যোগ করা সময় স্কোরলাইন ৪-০ করেন আর্দা গুলের। দানি সেবায়োসের থ্রু বল বক্সে পেয়ে দারুণ শটে জাল খুঁজে নেন তুর্কি এই ফুটবলার। 

আগের ম্যাচে ভালেন্সিয়ার সঙ্গে ড্র করা রিয়াল অবশেষে ফিরল জয়ে। ৬৯ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষেও। ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। তিনে থাকা বার্সার পয়েন্ট ৬১।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম