ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে ২ কিশোরের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুন, ২০২৪,  10:26 PM

news image

সেলফি তুলতে গিয়ে নৌকা থেকে পা পিছলে পানিতে পড়ে মৃত্যু হয়েছে ২ কিশোরের। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের রায়বরেলি জেলায়। রোববার (২৩ জুন) পয়াগপুর গঙ্গা ঘাটে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, গঙ্গা ঘাটে গিয়ে সেলফি তোলার জন্য একটি নৌকায় উঠেছিল তিন বন্ধু। এ সময় সেলফি তুলতে গিয়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায় তারা। সার্কেল অফিসার অরুণ কুমার বলেন, গতকাল তিন বন্ধু তৌহিদ (১৭), ফাহাদ (১৯) ও শান (১৮) পয়াগপুর গঙ্গা ঘাটে যান। সেখানে গিয়ে সেলফি তোলার জন্য একটি নৌকায় চড়েন তারা। সেলফি তোলার একপর্যায়ে তারা নৌকার এক ধারে চলে গেলে ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। ফাহাদ সাঁতার কেটে তীরে আসতে পারলেও প্রবল স্রোতে তৌহিদ ও শান ভেসে যান। এরপর তৌহিদ ও শানের খোঁজে নদীতে ডুবুরি দল মোতায়েন করা হয়। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর রোববার তাদের মরদেহ উদ্ধার করা হয়। তৌহিদ ও শানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম