ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি হচ্ছে পর্তুগাল-মরক্কো

#

স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২২,  4:20 PM

news image

তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হবে পর্তুগাল ও মরক্কো। দোহার আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। মরক্কোর কাছে স্বপ্নের মতো কাটছে কাতার বিশ্বকাপ। প্রথমবারের মতো বিশ্ব সেরার মঞ্চে কোয়ার্টার ফাইনাল খেলছে আফ্রিকার দলটি। শেষ ষোলোয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। বিশ্বকাপের শেষ আটে ওঠা প্রথম আরব দেশ তারা। বৈশ্বিক আসরে কখনও ফাইনাল খেলতে না পারা পর্তুগালও আছে দারুণ ছন্দে। চলতি আসরে প্রথম হ্যাটট্রিক করা পর্তুগালের ফরোয়ার্ড গনসালো রামোসও আছেন দারুণ ফর্মে। গত ম্যাচে সি আর সেভেনকে ছাড়াই সুইজারল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল ফার্নান্দো সান্তোসের দল। অবশ্য একটি গোল করলেই রোনালদো ছুঁয়ে ফেলবেন বিশ্ব মঞ্চে পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি গোল করা ইউসেবিওকে। আট গোল করে দ্বিতীয় অবস্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এখন পর্যন্ত মুখোমুখি লড়াইয়ে সমানে-সমান অবস্থানে আছে পর্তুগাল ও মরক্কো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম