ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে মৌলভীবাজার যাত্রা আলোচিত তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজি প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক

সেপ্টেম্বরে সড়কে প্রাণ গেল ৪২৬ জনের

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২৪,  12:42 PM

news image

চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারাদেশে ৩৯২টি সড়ক দুর্ঘটনায় ৪২৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ১৭৯ জন। সোমবার (৭ অক্টোবর) সকালে রোড সেফটি ফাউন্ডেশন থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে আরও বলা হয়, গত মাসে সড়ক ছাড়াও আটটি নৌ-দুর্ঘটনায় ১১ জন এবং ১৭টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। সড়ক, নৌ ও রেল দুর্ঘটনা মিলিয়ে গত মাসে ৪৫০ জনের মৃত্যু হয়েছে। সড়কে নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ১৭৯ জন, বাসের যাত্রী ২৫ জন, ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ২২ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস আরোহী ২৪ জন, থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান) ৬৩ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-আলমসাধু) ছয়জন এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা আরোহী ১০ জন। রোড সেফটি ফাউন্ডেশন জানায়, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬২টি জাতীয় মহাসড়কে, ১৪৪টি আঞ্চলিক সড়কে, ৪৭টি গ্রামীণ সড়কে এবং ৩৪টি শহরের সড়কে এবং পাঁচটি অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে। সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে সংগঠনটি ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, বেতন-কর্মঘন্টা নির্দিষ্ট না থাকা, তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণ ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, গণপরিবহন খাতে চাঁদাবাজি ইত্যাদি। নয়টি জাতীয় দৈনিক, সাতটি নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে রোড সেফটি ফাউন্ডেশন প্রতিবেদনটি তৈরি করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম