ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

সেপ্টেম্বরে সড়কে নিহত ৪৭৬ জন

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২২,  2:28 PM

news image

চলতি বছরের সেপ্টেম্বরে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪০৭টি। এর মধ্যে নিহত হয়েছেন ৪৭৬ জন আর আহত ৭৯৪ জন। নিহতদের মধ্যে নারী ৬২ জন ও শিশু ৭৭টি। সড়ক দুর্ঘটনা নিয়ে রোড সেফটি ফাউন্ডেশনের করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (৩ অক্টোবর) প্রকাশ হয় প্রতিবেদনটি। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয় প্রতিবেদনটি। প্রতিবেদন অনুযায়ী, ১৮২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৬৯ জন, যা মোট নিহতের ৩৫.৫০ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৪.৭১ শতাংশ। দুর্ঘটনায় ১০৩ পথচারী নিহত হয়েছেন,

যা মোট নিহতের ২১.৬৩ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৩ জন, অর্থাৎ ১৩.২৩ শতাংশ। এছাড়া ঢাকায় ২৯টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬২ শিক্ষার্থী নিহত হয়েছেন। শিক্ষক নিহত হয়েছেন ১৪ জন। এ ছাড়া দুর্ঘটনায় ১৯-৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৩৮৪ জন, অর্থাৎ ৮০ দশমিক ৬৭ শতাংশ। একই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ৭৮ জন নিহত এবং তিনজন নিখোঁজ রয়েছেন। ২১টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৩৪টি (৩২.৯২ শতাংশ) জাতীয় মহাসড়কে, ১৫৮টি (৩৮.৮২ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৭৩টি (১৭.৯৩ শতাংশ) গ্রামীণ সড়কে এবং ৩৬টি (৮ শতাংশ) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৬টি ১.৪৭ শতাংশ সংঘটিত হয়েছে। সড়ক দুর্ঘটনায় আগের মাসে অর্থাৎ আগস্টে ৫১৯ জন নিহত হয়েছিল। গড়ে প্রতিদিন নিহত হয়েছিল ১৬.৭৪ জন। সেপ্টেম্বরে প্রতিদিন নিহত হয়েছে ১৫.৮৬ জন। এ হিসাবে সেপ্টেম্বরে প্রাণহানি কমেছে ৫.২৫ শতাংশ। তবে প্রাণহানি কমার এ মাত্রা কোনো টেকসই উন্নতির সূচক নির্দেশ করছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম