ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

সেপ্টেম্বরে এশিয়া কাপ, থাকছে ভারত-পাকিস্তান লড়াই

#

স্পোর্টস ডেস্ক

০১ মার্চ, ২০২৫,  5:09 PM

news image

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের রেশ এখনও কাটেনি। ভারতের কাছে হেরে সেমিফাইনালের দৌড় থেকেই ছিটকে গেছে আয়োজক দেশ পাকিস্তান। এর মাঝেই ফের বাইশ গজে ভারত-পাক দ্বৈরথের দিনক্ষণ পাকা হয়ে গেল? এ বছরই বসবে এশিয়া কাপের আসর। সব কিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসে হবে মেগা এই টুর্নামেন্ট।  ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী-আসরে একই গ্রুপে থাকবে বিশ্ব ক্রিকেটে দুই পরাশক্তি ভারত-পাকিস্তান। টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে পারে মহাদেশীয় এ  টুর্নামেন্ট। টি-টোয়েন্টি ফরম্যাটের আসরে মোট ১৯টি ম্যাচ হতে পারে। আসন্ন এশিয়া কাপের আয়োজক ভারত। কিন্তু ভারত-পাকিস্তানের রাজনৈতিক জটিলতার কারণে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এখনও ভেন্যু চুড়ান্ত হয়নি। কিন্তু শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কোথায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে- এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি এসিসি। নিরপেক্ষ ভেন্যুতে হলেও এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক আয়োজক হিসেবে থাকবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।  টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে ৮টি দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং অংশ নেবে। এবার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে ২০২৩ সালের এশিয়া কাপে অংশ নেওয়া নেপাল। গত আসরের মত, দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে আট দল। একই গ্রুপে থাকবে ভারত ও পাকিস্তান। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোর পর্বে খেলবে। সুপার ফোরের সেরা দুই দল ফাইনালে উঠবে। এমন ফরম্যাটের কারণে গ্রুপ পর্বের পর সুপার ফোরে দেখা হবে ভারত-পাকিস্তানের। এমনকি সুপার ফোরের সেরা দু’দল হলে ফাইনালেও দেখা হয়ে যেতে পারে তাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম