ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

সেন্টমার্টিনে ১৩ ট্রলারডুবি

#

নিজস্ব প্রতিনিধি

২৪ অক্টোবর, ২০২২,  1:53 PM

news image

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উচ্চ জোয়ারে কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে ১৩টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় উপড়ে গেছে বেশ কিছু গাছপালা। সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপকূলের পশ্চিম-পূর্ব সৈকতের তীরে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ১৩ ট্রলারের মধ্যে ৭টি ভেঙে গেছে। অন্যগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভয়াবহ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উচ্চ জোয়ারের তোড়ে দুপুর ১২টার দিকে উপকূলের পশ্চিম-পূর্ব সৈকতের তীরে ১৩টি মাছধরার ট্রলার ডুবে যায়। ১৩ ট্রলারের মধ্যে ৭টি ভেঙে গেছে। এদিকে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। এর প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে আগামী ৪৮ ঘণ্টা দেশের অধিকাংশ জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে। চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া উপকূলে ৫ থেকে ৮ ফুট জলোচ্ছ্বাস হতে পারে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদফতরে সাংবাদিকদের এ সব তথ্য জানান আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক ছানাউল হক মণ্ডল। সিত্রাং মাঝারি আকারের সাইক্লোন উল্লেখ করে তিনি বলেন, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদসংকেত, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদসংকেত দেখাতে বলা হয়েছে। সিত্রাং মঙ্গলবার ভোর কিংবা সকালের মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। ছানাউল হক মণ্ডল জানান, সোমবার সকাল ৬টায় সিত্রাং চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোর বা সকালে খেপুপাড়ার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম বন্দর অতিক্রম করতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম