ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

সেন্টমার্টিনে পর্যটন ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২৬,  2:12 PM

news image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার সেন্টমার্টিনে পর্যটন ব্যবসা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, পাশাপাশি দ্বীপের মানুষের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করা হচ্ছে। বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টমার্টিন দ্বীপকে সংরক্ষণ করা, পর্যটন নয়। মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবসায়িক কৌশলগত সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।উপদেষ্টা রিজওয়ানা বলেন,  এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টমার্টিন দ্বীপকে সংরক্ষণ করা, পর্যটন নয়। সেন্টমার্টিন অস্তিত্ব সংকটের মধ্যে আছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, জীববৈচিত্র ফিরিয়ে আনাই এখন অগ্রাধিকার দিতে হবে তাই পর্যটন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। পর্যটকরা স্থানীয় মানুষের সঙ্গে থেকে প্রকৃতি উপভোগ করবে, বাইরে থেকে গিয়ে রিসোর্ট তৈরির দরকার নেই বলেও জানান তিনি। সেন্টমার্টিনের জীববৈচিত্র্য ফিরিয়ে এনে ভবিষ্যতে দ্বীপটিকে সমৃদ্ধ অবস্থায় ফিরিয়ে আনতে সরকার মাস্টারপ্ল্যান করছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। শিগগিরই মাস্টারপ্ল্যান চূড়ান্ত করে গেজেট প্রকাশের আশ্বাস দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সেন্টমার্টিনে কোনো কুকুর না খেয়ে নেই, অপুষ্টিতে ভুগছে না।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম