ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীতে আজ থেকে ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু মার্কিন সেনার বিরুদ্ধে ব্রিটিশ নারীকে নিপীড়নের অভিযোগ, তদন্ত হস্তান্তর নিয়ে বিতর্ক মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন শেষ মুহূর্তের গোলে ডর্টমুন্ডের সঙ্গে ড্র বায়ার্নের শেষ চেষ্টাও ব্যর্থ, এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প ‘আলোচনা চেয়ে ভ্যান্সের চিঠি পাঠানো ইতিবাচক পদক্ষেপ’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যে যে নিয়ম মানতে হবে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, ৯০ শতাংশ ক্ষতি পুষিয়ে দিল বাইন্যান্স

সেন্টমার্টিনে গাছচাপায় নারীসহ ২ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মে, ২০২৩,  9:08 PM

news image

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সেন্টমার্টিনে গাছচাপা পড়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। মোখার আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে এই প্রবাল দ্বীপ। ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখনো চলছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।  রোববার (১৪ মে) দুপুরে সেন্টমার্টিন ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে গাছচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোট দুজন মারা গেছেন। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় তাদের নাম পরিচয় জানা যায়নি। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আমার সেন্টমার্টিন ইউনিয়নে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখনো চলছে। আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম