ঢাকা ০৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড প্রতিদিন রেমিট্যান্স আসছে হাজার কোটি টাকার বেশি সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর চাঁদাদাবী ও মানহানির দায়ে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশকসহ দুই জনের বিরুদ্ধে মামলা বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১ দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী, বিশেষজ্ঞদের উদ্বেগ সাতক্ষীরায় দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন

সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর বিষয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২৬,  2:37 PM

news image

দেশের বিদ্যমান আইন অনুসারে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ এপ্রিল) কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিদ্যমান আইন অনুসারে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে। তবে পর্যায়ক্রমে তা তুলে নেয়া হবে। দেশে জঙ্গিবাদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে জঙ্গি তৎপরতা নেই। তবে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত। একইসাথে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের বিষয়ে পুলিশ সদর দফতর থেকে পাঠানো চিঠির বিষয়ে তিনি অবগত নন বলে জানান। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানের সময় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয় বলে জানান মন্ত্রী। এর আগে, সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরে বাহিনীটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়।  বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক গত এক বছর নদী পথে বাহিনীর সাফল্যের কথা তুলে ধরেন। বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে বাহিনীর ১৬ জন জীবন দিয়েছে উল্লেখ করে কোস্টগার্ডে জনবলের ঘাটতি রয়েছে বলে জানান মহাপরিচালক। পরে বাহিনীর কর্মকর্তা, নাবিক ও অসামরিক সদস্যদের মধ্যে মোট ১৪ জনকে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদকে ভূষিত করবেন। এর মধ্যে চারজন বাংলাদেশ কোস্টগার্ড পদক, চারজন কোস্টগার্ড (সেবা) পদক, তিনজন প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক ও তিনজনকে ‘প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে কোস্টগার্ডের জনবল বৃদ্ধি ও আধুনিকায়নে সরকার বদ্ধ পরিকর বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম