ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

সেতুমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের বিদায়ী হাইকমিশনার

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২২,  8:58 PM

news image

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ (মঙ্গলবার) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বিদায়ী সাক্ষাৎ করেন।  এ সময় বিদায়ী হাইকমিশনার দোরাইস্বামী ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বের যে ভূমিকা সে জন্য তার প্রশংসা করেন।বিক্রম কুমার দোরাইস্বামী ভারতের ঋণ সহায়তার আওতায় যে সকল চলমান প্রকল্পগুলো আছে তা দ্রুত ভালোভাবে শেষ করতে তাকে ও তার টিমকে পরামর্শ দেয়ায় ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৭তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম