ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

সেঞ্চুরির রেকর্ডে তামিমের পাশে মুশফিক

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২৩,  4:30 PM

news image

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিন বুধবার (০৫ এপ্রিল) সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিম। ৮৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরি করলেন তিনি। আর দশম টেস্ট সেঞ্চুরিতে তিনি স্পর্শ করলেন তামিম ইকবালকে। ৭০ টেস্টে ১০টি সেঞ্চুরি আছে তামিমেরও।  বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বা-হাতি ব্যাটার মমিনুল হক। ৫৬ টেস্টে ১১টি সেঞ্চুরি করেছেন মমিনুল। আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংসের ৫৫তম ওভারে সেঞ্চুরির পূর্ণ করেন মুশফিক। তিন অংকে পৌঁছাতে ১৩৫ বল খেলে ১৩টি চার ও ১টি ছক্কা মারেন মুশি। এটি তার ক্যারিয়ারে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ২০১০ সালে চট্টগ্রামে নিজের ক্যারিয়ারে দ্রুততম টেস্ট সেঞ্চুরি করেছিলেন মুশফিক। ভারতের বিপক্ষে ১৭টি চার ও ১টি ছক্কায় ১১২ বলে সেঞ্চুরি করে ১০১ রানে আউট হন মুশি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৮তম ওভারে অফ-স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে আউট হন মুশফিক। ১৫টি চার ও ১টি ছক্কায় ১৬৬ বলে ১২৬ রান করেন মুশি। মুমিনুল-তামিম-মুশফিকের পর বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরি আছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। ৬১ ম্যাচে ৬টি সেঞ্চুরি করেছেন অ্যাশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম