ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
আনসারের দায়িত্বশীল ভূমিকায় বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

সেঞ্চুরির ছাপ র‍্যাঙ্কিংয়ে, শীর্ষ তিনে ইংল্যান্ডের রুট

#

স্পোর্টস ডেস্ক

২৯ ফেব্রুয়ারি, ২০২৪,  10:59 AM

news image

ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম তিন ম্যাচে তেমন একটা রান না পাওয়া জো রুট জ্বলে ওঠেন সবশেষ ম্যাচে। দল জিততে না পারলেও ব্যাট হাতে নিজের কাজটা ঠিকঠাকই করেন ইংলিশ তারকা ব্যাটসম্যান। রাঁচিতে তার চমৎকার সেঞ্চুরির ছাপ পড়ল র‍্যাঙ্কিংয়ে। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ তিনে ফিরলেন তিনি। পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে দুই ধাপ এগিয়ে তিন নম্বরে রুট।  ভারত সফরে প্রথম তিন টেস্টে কেবল ৭৭ রান করা রুট রাঁচির স্পিন মঞ্চে প্রথম ইনিংসে দলের বিপর্যয়ে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি, করেন ১১ রান। ওই সেঞ্চুরির সুবাদে ৭৯৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনে তিনি। ম্যাচের দুই ইনিংসে ৪২ ও ৬০ রান করা রুটের সতীর্থ জ্যাক ক্রলি দিয়েছেন বড় লাফ। ১০ ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন ইংলিশ ওপেনার। উল্লেখযোগ্য উন্নতি করেছেন ভারতের ইয়াশাসভি জয়সওয়াল, শুবমান গিল, ধ্রুব জুরেল। তিনজনই জায়গা করে নিয়েছেন ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে। ওই টেস্টের প্রথম ইনিংসে ৭৩ রান করে তিন ধাপ এগিয়ে ১২তম স্থানে জয়সওয়াল। দলের বিপদে প্রথম ইনিংসে ৯০ রান করা জুরেল পরে রান তাড়ায় করেন অপরাজিত ৩৯ রান। এই পারফরম্যান্সে ৩১ ধাপ এগিয়ে ৬৯ নম্বরে এই কিপার-ব্যাটসম্যান। আর লক্ষ্য তাড়ায় জুরেলের সঙ্গে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার পথে ৫২ রান করেন গিল। চার ধাপ উন্নতি করে তার অবস্থান এখন ৩১তম।  টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই শীর্ষে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। দুই নম্বরে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। বোলারদের মধ্যে চূড়ায় ভারতের জাসপ্রিত বুমরাহ। রাঁচির ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিন আছেন দুই নম্বরে। ৪ উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ৩২তম স্থানে কুলদিপ ইয়াদাভ।  টেস্টের অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম